৯ দিন পর খুলল নীলফামারীর উত্তরা ইপিজেডের ৪ কারখানা

৯ দিন পর খুলল নীলফামারীর উত্তরা ইপিজেডের ৪ কারখানা
পুনরায় চালু হচ্ছে নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) চার কারাখানা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

টানা ৯ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে আবার চালু হয়েছে নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) চার কারখানা।

সোমবার দুপুরে আলাদা আলাদা নোটিশ দিয়ে চার কারখানা শ্রমিকদের কাজে যোগ দিতে বলা হয়।

কারখানাগুলো হলো- সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, ইপিএফ প্রিন্টিং লিমিটেড, দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড ও মেইগো বাংলাদেশ লিমিটেড।

নোটিশে জানানো হয়, ‘গত ২৫ এবং ২৬ অক্টোবর ধারাবাহিকভাবে শ্রমিকরা আইন বহির্ভূতভাবে একত্রে কাজ বন্ধ করেন ও কাজ করতে অস্বীকৃতি জানান। এ অবস্থায় কারখানা কর্তৃপক্ষ বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৯ এর ধারা ১২(১) অনুযায়ী, ২৬ অক্টোবর থেকে কারখানার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।’

আরও পড়ুন

‘পরবর্তীতে কারখানা খোলার বিষয়ে অধিকাংশ শ্রমিকের লিখিত আবেদনের ভিত্তিতে এবং কারখানার সুষ্ঠু উৎপাদন কার্যক্রম চালুর লক্ষ্যে কারখানা কর্তৃপক্ষ ৪ নভেম্বর থেকে কারখানার কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে।’

নোটিশে আরও বলা হয়, ‘কারখানার সব কর্মকর্তা, কর্মচারী নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে শৃঙ্খলা, পেশাদারিত্ব সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে কারখানার কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানানো হচ্ছে।’

উত্তরা ইপিজেডের এক্সিকিউটিভে ডিরেক্টর মোহাম্মদ আব্দুল জব্বার জানান, শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান ও অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় কারখানাগুলো পুনরায় চালু করা হচ্ছে।

বেতন-বোনাসসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের টানা আন্দোলনের মুখে ২৬ অক্টোবর নীলফামারীর উত্তরা ইপিজেডের চারটি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad