শাহজালালে আগুনের তদন্ত প্রতিবেদন শিগগিরই: বাণিজ্য উপদেষ্টা

শাহজালালে আগুনের তদন্ত প্রতিবেদন শিগগিরই: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনের ঘটনার তদন্ত শেষে শিগগিরই সরকার প্রতিবেদন প্রকাশ করবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, ‘তুরস্ক থেকে আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল তদন্তে সহযোগিতা করেছে। আজ তারা দেশে ফিরে গেছে। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে তাদের প্রতিবেদন পাওয়া যাবে আশা করছি।’

বৃহস্পতিবার সকালে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ষষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা।

তুরস্কের বিশেষজ্ঞ দলের দেওয়া প্রতিবেদনটিই মূল হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘তাদেরটা নয়, আমাদেরটাই মূল প্রতিবেদন হবে। শিগগিরই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।’

বিমানবন্দরে এখন বিকল্প উপায়ে যে আমদানি পণ্য খালাসের কার্যক্রম চলছে, খুব শিগগিরই সে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর