বিয়ারিং প্যাড পড়ে নিহতের পরিবারের দায়িত্ব নেবে সরকার: উপদেষ্টা

বিয়ারিং প্যাড পড়ে নিহতের পরিবারের দায়িত্ব নেবে সরকার: উপদেষ্টা
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের পরিবারের সব দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা সাহায্য দেওয়া হবে।’

নিহতের পরিবারে কোনো কর্মক্ষম ব্যক্তি বেকার থাকলে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানান উপদেষ্টা। সেই সঙ্গে অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলেও সবাইকে আশ্বস্ত করেন তিনি।

রোববার দুপুরে ঢাকার ফার্মেগেটে মেট্রোরেলের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ফাওজুল কবির খান।

আরও পড়ুন

তিনি আরও জানান, মেট্রোরেলের বিয়ারিং প্যাডের আঘাতে আহতদের কলেজগেটের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া আছে। নিহত আবুল কালাম আজাদের মরদেহও একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উপদেষ্টা আহতদের দেখতে হাসপাতালে যাবেন এবং সেখানে তাদের চিকিৎসার বিস্তারিত জানবেন বলেও সাংবাদিকদের জানান।

এর আগে রোববার বেলা ১২টার ঢাকার ফার্মগেটে মেট্রোলাইনের শক অ্যাবজরভারের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালাম ঘটনাস্থলেই মারা যান। এরপর থেকেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানায় ডিএমটিসিএল।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর