৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
বিএনপির কার্যালয়।
Advertisement
Advertisement

দলের ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

শুক্রবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য দলের ৭ নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

প্রাথমিক সদস্য পদ ফিরে পাওয়া বিএনপির ওই ৭ নেতা হলেন- জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, গাজীপুর মহানগরের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল উদ্দিন সরকার পাপ্পু, চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলায় দলের সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল।

এছাড়া প্রাথমিক সদস্য পদ ফিরে পেয়েছেন- নীলফামারী জেলাধীন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি তাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, রংপুর জেলার সাবেক সদস্য মোকাররম হোসেন সুজন এবং রংপুর জেলার সাবেক সদস্য মো. আলি সরকার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad