সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও দুটি ব্যাংক লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
বুধবার রাজধানির মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে শেখ হাসিনার নামে থাকা লকার দুটি জব্দ করা হয়। সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্যাংকে থাকা লকার দুটির চারটি চাবির মধ্যে শেখ হাসিনার কাছে রয়েছে দুটি। তবে লকারের ভেতরে কী রয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগে রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবন শাখা থেকে তার নামে থাকা একটি লকারটি জব্দ করা হয়।
শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে ১২৮ নাম্বারের একটি লকারের সন্ধান পাওয়া গেছে। ওই লকারের দুইটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। অভিযানে হাসিনার ১২ লাখ টাকা এবং শেখ রেহানার সাথে যৌথভাবে থাকা ৪৪ লাখ টাকার এফডিআর জব্দ করা হয়েছে।


