বিএনপি নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

বিএনপি নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ভারপ্রাপ্ত চেয়াম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন উপ-পরিচালক ম্যথিউ কার্টার ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।

বৈঠক প্রসঙ্গে মঈন খান জানান, বৈঠকে চলমান রাজনীতি, সংস্কার কার্যক্রম, সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর