ডাকসু নির্বাচনের তফসিল ২৯ জুলাই

ডাকসু নির্বাচনের তফসিল ২৯ জুলাই
ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

নির্বাচন কমিশন ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করবে।

রোববার সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চূড়ান্ত সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।

নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম বলেন, ‘তফসিল ঘোষণার তারিখ দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার চল্লিশ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে ।‘ এ নির্বাচনে নিরপেক্ষ ছয় কেন্দ্রে ভোটগ্রহণ হবে বলেও জানান তিনি।

সভায় নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট কমিটি, ডিনস কমিটিসহ সকল রাজনৈতিক ছাত্রসংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে প্রতিবছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা থাকলেও, সাড়ে তিন দশকে নির্বাচন হয়েছে কেবল একবার। সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। সেই সংসদের মেয়াদপূর্তির পর পেরিয়ে গেছে আরও ছয় বছর। নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিনেটে থাকছে না শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডাকসু নির্বাচনের দাবি আবার জোরালো হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad