সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস
দেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভবনার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ সারা দেশে সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর শনিবার থেকে পরবর্তী সাত দিনের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, উত্তর-পশ্চিম রাজস্থান এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থিত নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ নিম্নচাপের কেন্দ্রস্থল, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উওরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়।

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের উত্তরাঞ্চলে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে ২৪ জুলাই পর্যন্ত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad