মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা

মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা
মেলানিয়া ট্রাম্প। ফাইল ছবি: এএফপি/বাসস
Advertisement
Advertisement

রুশ-অধিকৃত একটি শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সুযোগ করে দিতে আংশিক যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রাখায় মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে জাতীয় সম্মাননায় ভূষিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বুধবার ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে ইউক্রেনের প্রতি মানবিক সহায়তা এবং মানবাধিকার ও দাতব্য কার্যক্রমে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ ‘অর্ডার অব প্রিন্সেস ওলগা’ (প্রথম শ্রেণি) পদকে ভূষিত করা হলো।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পত্নী মেলানিয়া ট্রাম্প ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় রণাঙ্গনে অবস্থিত ওলেশকি শহরের বাসিন্দাদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ করে দিতে উভয় দেশের মধ্যে স্থানীয় পর্যায়ে একটি যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর আগে কয়েক সপ্তাহ ধরে ওই শহরের বাসিন্দারা চরম খাদ্য ও ওষুধের সংকটে ভুগছিলেন।

যুদ্ধের এই বিরল বিরতি উভয় পক্ষই মেনে চলে এবং এর ফলে সড়ক থেকে স্থলমাইন অপসারণ করে বাসিন্দাদের ইউক্রেন অথবা রাশিয়ায় চলে যাওয়ার সুযোগ তৈরি হয়।

আরও পড়ুন

মেলানিয়া ট্রাম্পের হোয়াইট হাউস কার্যালয় মঙ্গলবার গভীর রাতে এক বিবৃতিতে বলেছে, এই অর্জন একজন মার্কিন ফার্স্ট লেডির পক্ষ থেকে নেওয়া এক নজিরবিহীন কূটনৈতিক উদ্যোগের স্বাক্ষর বহন করে।

বিবৃতিতে আরও বলা হয়, তিনি ব্যক্তিগতভাবে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের হোয়াইট হাউসে বৈঠকের ব্যবস্থা করবেন, যদিও বৈঠকের কোনো তারিখ এখনো প্রকাশ করা হয়নি।

রাশিয়ায় নিয়ে যাওয়া ইউক্রেনীয় শিশুদের নিজ দেশে ফিরিয়ে আনার মানবিক প্রচেষ্টাতেও মেলানিয়া ট্রাম্প সরাসরি যুক্ত রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad