‘নেশার টাকা’ না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা

‘নেশার টাকা’ না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নড়াইলের লোহাগড়ায় ‘নেশার টাকা’ না পেয়ে বাবাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বয়রা গ্রামে নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আফসার শেখ (৬০) পেশায় কৃষক। এ ঘটনার পর ছেলে খায়রুল শেখ (২৪) পালিয়ে গেছে।

পরিবার ও প্রতিবেশীরা জানান, বেকার খায়রুল নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সঙ্গে বাকবিতণ্ডা করত। টাকা না পেয়ে মাঝেমধ্যে বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করত। এরই জেরে বৃহস্পতিবার দুপুরে বাবার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বটি দিয়ে বাবার হাত, বুক, পেট ও মাথায় কোপ দেয় খায়রুল। এতে আফসার শেখের মৃত্যু হয়। এ সময় খায়রুলের মা ও স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। হত্যার পর খায়রুল পালিয়ে যায়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পলাতক খায়রুলকে আটকের চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad