নারায়ণগঞ্জে পিস্তলসহ গ্রেপ্তার ১ 

নারায়ণগঞ্জে পিস্তলসহ গ্রেপ্তার ১ 
পিস্তলসহ গ্রেপ্তার মোজাম্মেল হক রাজন। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ মোজাম্মেল হক রাজন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে এ অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সাদ্দাম মল্লিক সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বুধবার রাত সোয়া ৯টার দিকে সদর মডেল থানাধীন ১নং বাবুরাইল এলাকায় অভিযান চালিয়ে মোজাম্মেল হক রাজনকে (৩৯) গ্রেপ্তার করে। এ সময় রাজনের বসতঘর থেকে ‘মেড ইন ইউএসএ’ লেখা একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন যুক্ত সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাজন ১ নং বাবুরাইল ঋষিবাড়ী সংলগ্ন গণি মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. সিরাজ মিয়া ও হালিমা বেগম দম্পতির পুত্র। গ্রেপ্তার সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। আসামির বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

আরও পড়ুন: পল্লবীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad