সংসদের ডিজিটাল কার্যক্রমে সমন্বয় নিশ্চিত করতে উপকমিটি গঠন

সংসদের ডিজিটাল কার্যক্রমে সমন্বয় নিশ্চিত করতে উপকমিটি গঠন
ছবি: সংসদ সচিবালয়ের সৌজন্যে
Advertisement
Advertisement

জাতীয় সংসদের ডিজিটাল কার্যক্রম বাস্তবায়নে কাজের পুনরাবৃত্তি ও দ্বৈততা এড়াতে তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সংসদ ভবনে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদীয় কার্যক্রমকে আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রকল্পের আওতায় সাউন্ড সিস্টেমসহ অন্যান্য কার্যক্রমে কোনো ধরনের পুনরাবৃত্তি বা কাজের দ্বৈততা (ওভারল্যাপিং) রয়েছে কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে প্রতিবেদন দিতে উপকমিটিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন

কমিটির সদস্য সাঈদ আল নোমান, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিনজকে নিয়ে গঠিত উপকমিটিকে প্রকল্পের সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন মূল কমিটির কাছে উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে।

সভায় আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা ও পরিচিতির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রকল্পের নাম ‘ই-পার্লামেন্ট’ পরিবর্তন করে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়।

সভায় কমিটির সদস্য হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিনজ উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad