সৌদি আরবগামী কয়েকটি রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত ১৭১ ফ্লাইট বাতিল হয়েছে। ফলে ঢাকায় আটকে পড়েছেন ২৩ হাজার ৭৭ জন যাত্রী।
গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার পর রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখে সেদেশের কর্তৃপক্ষ। তবে দাম্মাম রুটে ফ্লাইট শুরু করেছিল রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স। ওই বিমানবন্দরেও হামলা চালায় হুথিরা। এরপর ঢাকা থেকে রিয়াদ-দামাম্মগামী সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ছিল ৯৪টি। এ ছাড়া ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৭৭টি। আটকে পড়া যাত্রীদের একটা বড় অংশ সৌদি প্রবাসী বাংলাদেশি।
বিমান বাংলাদেশ এ পর্যন্ত ৪৫টি ফ্লাইট বাতিল করেছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স বাতিল করেছে ১০টি, সাউদিয়া এয়ারলাইন্স ২১টি, রিয়াদ এয়ারওয়েজ ১৮টি। ট্রানজিট ফ্লাইট বাতিল হওয়া এয়ারলাইন্সের মধ্যে সবচেয়ে ওপরে রয়েছে ইন্ডিগো।
তাদের ৩০টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া সালাম এয়ারের ৭টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ইজিপ্ট এয়ারের একটি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট বাতিল হয়েছে।


