কড়া নিরাপত্তার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তৃতীয় চালান

কড়া নিরাপত্তার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তৃতীয় চালান
কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছায় ইউরেনিয়াম চালান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সেনাবাহিনীর তত্ত্বাবধানে কড়া নিরাপত্তায় রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের আরেকটি চালান।

বুধবার সকাল ১০ টার পরপরই ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে।

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যুৎ কেন্দ্রের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এই চালান থেকে দ্বিতীয় ইউনিটের কার্যক্রম পরিচালনা হবে।

এর আগে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর ৫টার দিকে রওনা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী গাড়ির বহর।

আরও পড়ুন

সেনাবাহিনী ছাড়াও নিরাপত্তায় ছিল এসআরবি, পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুরো সড়কপথ জুড়েই ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে, মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো বিমান। এ সময় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নেন।

এ নিয়ে এ বছর ইউরেনিয়ামের তিনটি চালান রূপপুরে পৌঁছাল। এর মধ্যে গত ৩ ও ১১ অক্টোবর প্রথম ইউনিটের ইউরেনিয়ামের চালান রূপপুরে পৌঁছায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad