রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৩০

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৩০
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ছয় হাজার ২২০ পিস ইয়াবা, নয় কেজি গাঁজা ও চার গ্রাম হেরোইনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

বুধবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ৫৬, ওয়ারীতে ৬৬, মতিঝিলে ৫৯, তেজগাঁওয়ে ৬৩, মিরপুরে ১৭৫, গুলশানে ৩৬, উত্তরা বিভাগে ৪৫ জন রয়েছেন। এ ছাড়া কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) তিনজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি দুই বোতল বিদেশি মদ, বিস্ফোরিত ককটেলের টুকরা ও পেরেক, ১৪টি মোবাইল ফোন এবং নগদ ১৬ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad