ঢাবি শিক্ষকের ছেলের গাড়িচাপায় আহত ৭ শিক্ষার্থী

ঢাবি শিক্ষকের ছেলের গাড়িচাপায় আহত ৭ শিক্ষার্থী
দুর্ঘটনায় জড়িত গাড়ি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাড়ি চালানো শিখতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে কয়েকজন শিক্ষার্থীকে চাপা দেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত ৭ জনকে উদ্ধার করে প্রথমে ঢাবির মোর্তজা মেডিকেল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতদের মধ্যে ৬ জন বিপণন (মার্কেটিং) বিভাগের ২৫-২৬ সেশনের এবং ১ জন ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। দুর্ঘটনায় আহত একজনের মাথার ক্ষত তৈরি হওয়ার পাশাপাশি পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

দুর্ঘটনায় জড়িত গাড়ি। ছবি: টাইমস

অভিযুক্ত তরুণ সাদমান সাকিব বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ৩য় বর্ষের শিক্ষার্থী। তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক শহিদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার গতিতে আসা একটি গাড়ি দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর আশপাশের শিক্ষার্থীরা অভিযুক্তকে আটক করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান।

চালকের আসনে থাকা সাদমান সাকিব বলেন, ‘আজ প্রথম গাড়ি চালিয়ে পরীক্ষার (টেস্ট ড্রাইভ) চেষ্টা করছিলাম। ড্রাইভিং লাইসেন্স নেই। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে দুর্ঘটনায় জড়িয়ে পড়ি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad