​ভুয়া মুক্তিযোদ্ধা সনদ: নোয়াখালীতে ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

​ভুয়া মুক্তিযোদ্ধা সনদ: নোয়াখালীতে ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে সরকারি ভাতা উত্তোলনের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে ওই মামলা করেন।

মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান নোয়াখালী জেলা দুদকের কোর্ট পরিদর্শক মোহাম্মদ ইদ্রিস।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন- সেনবাগ উপজেলার ছাতারপাইয়া এলাকার তোফাজ্জল হোসেন, শুভপুর গ্রামের মুহম্মদ আবু তাহের এবং উত্তর অর্জুনতলা গ্রামের মো. নূর নবী চৌধুরী। মো. সামছুল হক নামের এক ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতে আদালত বিষয়টি প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দিলে দুদক এই অনিয়মের সত্যতা পায়।

প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তিরা মহান মুক্তিযুদ্ধে কোনো ধরনের অংশগ্রহণ না করা সত্ত্বেও জালিয়াতির মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করেন। এরপর তারা নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা সহ সরকারের বিভিন্ন সুবিধা ভোগ করে আসছেন। মুক্তিবার্তা কিংবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের লাল বইয়ে অভিযুক্তদের নাম না থাকায় এবং তারা স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন

জানা যায়, সেনবাগ উপজেলার মো. সামছুল হক নামের এক ব্যক্তি ২০২৪ সালে স্পেশাল জজ আদালতে ফৌজদারী আদালত অভিযোগকারী অভিযোগটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে অনুসন্ধানের জন্য নির্দেশ দেন।

পরে দুদক প্রাথমিক অনুসন্ধানের সময় তোফাজ্জল হোসেন, মুহম্মদ আবু তাহের এবং মোহাম্মদ নূর নবী চৌধুরী এর নাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক প্রকাশিত সাপ্তাহিক মুক্তিবার্তা কিংবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সংরক্ষিত লাল বইয়ের কোথাও পাওয়া যায়নি। এমনকি অনুসন্ধানকালে মুক্তিযুদ্ধকালীন কোনপ্রকার ট্রেইনিং বা সরাসরি যুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষে কোন প্রমাণক তারা উপস্থাপন করতে পারেননি।

এ দিকে তারা মুক্তিযুদ্ধা তালিকায় অন্তর্ভুক্তি হয়ে মুক্তিযোদ্ধা ভাতাসহ সকল সুযোগ-সুবিধা ভোগ করে আসছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad