রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ দুই ভাই গ্রেপ্তার, আরসা সদস্য দাবি পুলিশের

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ দুই ভাই গ্রেপ্তার, আরসা সদস্য দাবি পুলিশের
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে বিশেষ অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ওই ব্লকের বাসিন্দা সৈয়দ হোসেনের ছেলে মো. ফয়সাল (২১) ও তার বড় ভাই রবিউল আলম (২৩)। তাদের মধ্যে ফয়সাল ওই এলাকায় আরসার ‘জিম্মাদার’ হিসেবে পরিচিত বলে দাবি করেছে পুলিশ।

সোমবার ভোর ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উখিয়ার বালুরমাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-২ ওয়েস্টের সি-৫ ব্লকে এ অভিযান চালানো হয়।

এপিবিএন সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল ফয়সাল ও রবিউল আলমের নিজস্ব আশ্রয়কেন্দ্রে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের হেফাজত থেকে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি ও দুটি বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাদের অস্ত্র ও গোলাবারুদসহ আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন বলেন, ‘আটক ব্যক্তিদের উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। ক্যাম্পে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad