দিল্লিতে ককরোচদের বিক্ষোভ: ইউটিউবার ধ্রুব রাঠি আটক

দিল্লিতে ককরোচদের বিক্ষোভ: ইউটিউবার ধ্রুব রাঠি আটক
ছবি কোলাজ: টাইমস
Advertisement
Advertisement

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নির্ধারিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে আসার পথে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে বিক্ষোভ শুরুর আগে গুরুগ্রাম থেকে তাকে আটক করা হয়।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে যোগ দিতে সম্প্রতি দেশে ফেরেন ধ্রুব রাঠি।

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিক্ষোভে যোগ দিতে এরইমধ্যে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন। শিগগিরই তার রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে। তবে তিনি কিংবা দলের অন্য নেতারা ঠিক কোন পথে রাজধানী ঢোকার চেষ্টা করছেন তা নিশ্চিত নয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, সিজেপি বিক্ষোভ ঘিরে রাজধানী নয়াদিল্লিতেও ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। শুক্রবার রাতভর অন্তত এক হাজার মানুষকে আটক করার পর শনিবার সকালে আরও প্রায় ২০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

এদিন ভোরে বিক্ষোভকারীরা যন্তর মন্তরের কর্মসূচিস্থলে যাওয়ার চেষ্টা করলে দিল্লির কনট প্লেস এলাকা থেকে দেড় শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। পরে ওই এলাকায় ধরপাকড় আরও বাড়ানো হয়।

আরও পড়ুন

আটক ব্যক্তিদের মধ্যে সংগঠনটির নেতা রত্না সিংও রয়েছেন।

এদিকে দিল্লির যন্তর মন্তরে শনিবারের নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারে সিজেপি নেতাদের আহ্বান জানিয়েছে পুলিশ। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এই কর্মসূচির কারণে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি’ ঘটতে পারে।

বিক্ষোভকারীদের দিল্লিতে প্রবেশ ঠেকাতে রাজধানীর সীমান্তবর্তী এলাকাগুলোতেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ বিভিন্ন প্রবেশপথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। দিল্লিগামী যাত্রীবাহী বাসগুলোতে তল্লাশি চালাচ্ছেন পুলিশ সদস্যরা।

এ ছাড়া মেট্রোরেল চলাচল এবং দিল্লিগামী অধিকাংশ ট্রেন বাতিল করা হয়েছে। ফলে রাজধানীতে প্রবেশের প্রধান গণপরিবহনব্যবস্থাগুলোও ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad