গাজীপুরে বিকাশ এজেন্ট কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই

গাজীপুরে বিকাশ এজেন্ট কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই
ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুরের শ্রীপুরের কর্ণপুর এলাকায় বিকাশ এজেন্টের প্রাইভেটকারে গুলি চালিয়ে তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোসিঙ্গা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

হামলায় অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল গুলিবিদ্ধ হন। এ সময় প্রাইভেটকারচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হন। হিমেলকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চালক লাল মিয়া জানান, নরসিংদী থেকে প্রাইভেটকারে তিনটি প্লাস্টিকের বস্তায় তিন কোটি টাকা নিয়ে তারা রওনা হন। উপজেলার গোসিঙ্গা কর্ণপুর গজারি বন এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে একদল অজ্ঞাতনামা ছিনতাইকারী পথরোধ করে গুলি চালায়। এতে হিমেল গুলিবিদ্ধ হন। ধস্তাধস্তির একপর্যায়ে চালকসহ অন্যরা আহত হন। ছিনতাইকারীরা গাড়িতে থাকা দুটি বস্তা টাকা ছিনিয়ে নেয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার জানান, গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গুলি করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad