বাবার লাঠির আঘাতে মায়ের কোলেই প্রাণ গেল শিশুর

বাবার লাঠির আঘাতে মায়ের কোলেই প্রাণ গেল শিশুর
বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সিরাজগঞ্জের শাহজাদপুরে পারিবারিক কলহের জেরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার গালা ইউনিয়নের চরদুগালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম হালিমা খাতুন। অভিযুক্ত বাবা আলিম প্রামাণিক চরদুগালী গ্রামের মো. মোকসেদ প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে হাবিবুল্লাহনগর ইউনিয়নের দরগাহ চর গ্রামের রিকশাচালক ফজর আলীর মেয়ে ফজিলা খাতুনের সঙ্গে আলিম প্রামাণিকের বিয়ে হয়। এটি আলিমের দ্বিতীয় বিয়ে ছিল। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী ফজিলা খাতুনের সঙ্গে তার কলহ ও নির্যাতনের ঘটনা ঘটত।

সোমবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আলিম প্রামাণিক লাঠি দিয়ে স্ত্রীকে আঘাত করার চেষ্টা করেন। কিন্তু ওই আঘাত লক্ষ্যভ্রষ্ট হয়ে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশু হালিমার শরীরে সজোরে লাগে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

আরও পড়ুন

পরে ফজিলা খাতুন শিশুটিকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর শিশুর মরদেহ নিয়ে তিনি শাহজাদপুর পৌর শহরের দরগাহপাড়া মহল্লায় তার ফুপুর বাড়িতে চলে যান।

খবর পেয়ে শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও শফিক খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দরগাহপাড়া থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আলিম প্রামাণিক পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad