বাগেরহাটে ত্রিমুখী সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাটে ত্রিমুখী সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নসিমন ও দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিন আরোহী নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। শনিবার রাতে দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. আমিন খান (২৩) এবং একই গ্রামের জামাল মাস্টারের ছেলে সোহেব (১৬)।

দুর্ঘটনার পর আহতদের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. সিফাত খান জানান, সন্ধ্যার পর সড়ক দুর্ঘটনায় আহত নয়জন রোগী হাসপাতালে আসে। এর মধ্যে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং দুইজনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুটি মোটরসাইকেল ও ডাব বহনকারী একটি নসিমনের সংঘর্ষে তিনজন নিহত হন। স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad