বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
তৌফিক ইমরোজ খালিদী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী আর নেই (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাজ্যের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বিডিনিউজের সিনিয়র রিপোর্টার গোলাম মর্তুজা অন্তু এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্তু জানান, সম্পাদক তৌফিক ইমরোজ কয়েকদিন আগে লন্ডনে যান। বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে তিনি মাথা ঘুরে পড়ে যান। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

বিডিনিউজের চিফ রিপোর্টার সুমন মাহমুদ জানান, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিছুক্ষণ আগে জানতে পারলাম তিনি মারা গেছেন। ৪-৫ দিনের মধ্যে দেশে ফেরার কথা ছিল তার।’

পরিবার জানিয়েছে, ব্যক্তিগত সফরে লন্ডনে ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। সেখানে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তার মরদেহ কবে দেশে আনা হবে তা এখনো ঠিক হয়নি। জানাজা ও দাফনের স্থান ও সময় চূড়ান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেন, ‘আসছে ২৩ অক্টোবর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলাম আমরা। তৌফিক ভাই নিজে সব পরিকল্পনা করছিলেন। সব মিলিয়ে তিনি ছিলেন দারুণ উজ্জীবিত, উদ্দীপ্ত। কিন্তু তার তিন সপ্তাহ আগে সব শেষ হয়ে গেল। আমাদের এ ক্ষতি পূরণ হওয়ার নয়।’

রাষ্ট্রপতির শোক

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় তিনি বলেছেন, ‘দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারাল। সাংবাদিকতা ও গণমাধ্যমে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।’

রাষ্ট্রপতি তার সঙ্গে থাকা ব্যক্তিগত স্মৃতির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ‘তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad