শিবচরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

শিবচরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মাদারীপুর জেলার শিবচরে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো, উপজেলার উৎরাইল পশ্চিমকান্দি এলাকার সৌদি প্রবাসী হুমায়ুন খানের মেয়ে অরিন(৩) এবং বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর এলাকার মাহাবুব খানের মেয়ে ফাতেমা(২)।

জানা গেছে, সোমবার উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামের পশ্চিমকান্দি এলাকার প্রবাসী হুমায়ুন খানের ৩ বছর বয়সী মেয়ে অরিনকে বাড়ির কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুজি করে পরিবারের লোকজন। এক পর্যায়ে ঘরের পেছনের পুকুরে তল্লাশি করলে পানির মধ্য থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় শিক্ষক পারভেজ বলেন, ‘ওদের ঘরের পেছনেই গভীর একটা পুকুর। ধারণা করা হচ্ছে, বিকালে সবার অলক্ষ্যে খেলতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে যায় শিশু অরিন।সন্ধ্যার আগে পরিবারের লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করলে পানির মধ্য থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।’

অন্যদিকে যাদুয়ার চর এলাকার মাহাবুব খানের ২ বছর বয়সী মেয়ে ফাতেমা খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে ফাতেমাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. ইব্রাহিম মিয়া জানান, ‘পানিতে ডুবে পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিকালে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার অনেক আগেই তাদের মৃত্যু হয়।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad