এমসিজে ক্লাব লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

এমসিজে ক্লাব লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
রাজধানীর একটি রেস্তোরাঁয় এমসিজে ক্লাব লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির প্রথম বৈঠক। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

দেশের গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত নতুন সামাজিক প্রতিষ্ঠান ‘এমসিজে ক্লাব লিমিটেড’-এর ব্যবস্থাপনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় ক্লাব কর্তৃপক্ষ। এর আগে, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাব ব্যবস্থাপনা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি হাসনাইন খুরশেদের সভাপতিত্বে বৈঠকটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাকিব হাসনাত সুমন। বৈঠকে পরিচালকদের মধ্যে অংশ নেন ইলিয়াস খান, শাহনাজ শারমিন রিমভি, শারমিন আখতার, আহমেদ সাগর, মুহাম্মদ জাহিদুল ইসলাম সজল, মহিউদ্দিন নিলয় ও শাকিল হাসান।

ক্লাব পরিচালনার জন্য ১৩ সদস্যের পরিচালনা পর্ষদে অন্য পরিচালকরা হলেন জাহিদ নেওয়াজ খান জুয়েল, সাইদ ইসলাম, নুরুল করিম ভূইয়া এবং শাহেদ আলম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, যোগাযোগ, ব্রডকাস্ট, টেলিভিশন ও সংশ্লিষ্ট বিভাগের সাবেক শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করে এই ক্লাবের সদস্য হতে পারবেন।

আরও পড়ুন

ক্লাব ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুততম সময়ের মধ্যে আগ্রহীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে সাধারণ সদস্যপদ দেওয়া হবে।

সম্প্রতি ক্লাবটি অফিস অব দ্য রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি)-এর নিবন্ধন সম্পন্ন করেছে। এর মাধ্যমে একটি নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে এমসিজে ক্লাব লিমিটেডের ঐতিহাসিক যাত্রা শুরু হলো।

শুক্রবারের বৈঠকে ক্লাবের কার্যনির্বাহী কমিটির পরিচালকদের দায়িত্ব বণ্টন, সাধারণ সদস্যপদ প্রদান ও সদস্যদের জন্য বিশেষ নম্বর বরাদ্দ-সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাবকমিটি গঠন করা হয়।

ক্লাব পরিচালকরা জানিয়েছেন, আগামী দিনে ক্লাবটি তার সদস্য এবং কর্পোরেট ইন্ডাস্ট্রির মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধিসহ পরিবারের চিত্তবিনোদনের জন্য নানা কার্যক্রম নেবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad