সংসদ সদস্যকে গ্রেপ্তারে আইনে যা আছে

সংসদ সদস্যকে গ্রেপ্তারে আইনে যা আছে
ছবি: গাজী নজরুল ইসলামের ফেসবুক থেকে
Advertisement
Advertisement

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে। আত্মহত্যার প্ররোচনার সেই মামলায় গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কোনো এমপিকে গ্রেপ্তার করতে হলে কিছু নিয়ম মানতে হয়। সেগুলো হলো-

সংসদ ভবনের বাইরে গ্রেপ্তার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭২ নম্বর বিধান মতে, সংসদ ভবনের বাইরে কোনো এমপিকে গ্রেপ্তারের ক্ষেত্রে স্পিকারের পূর্বানুমতি নেওয়ার বিধান নেই। তবে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট বিচারক, ম্যাজিস্ট্রেট বা নির্বাহী কর্তৃপক্ষকে বিষয়টি অবিলম্বে স্পিকারকে জানাতে হয়। একই সঙ্গে গ্রেপ্তার বা আটকের কারণও জানাতে হয়।

গ্রেপ্তারের পর মুক্তি বা জামিন

আরও পড়ুন

জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৩ নম্বর বিধান মতে, কোনো এমপি গ্রেপ্তারের পর মুক্তি পেলে বা জামিনে ছাড়া হলে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেই বিষয়টিও স্পিকারকে জানাতে হয়।

সংসদ ভবন বা সীমানা চত্বরে গ্রেপ্তার

জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৪ নম্বর বিধান মতে, সংসদ ভবন বা সীমানা চত্বরের মধ্যে গ্রেপ্তারের আইনি অবস্থান সাধারণত সংসদীয় ও সাংবিধানিক আইন অনুযায়ী নির্ধারিত হয়।

সংসদ ভবন বা এর নির্ধারিত সীমানার মধ্যে কোনো এমপিকে গ্রেপ্তার করতে হলে স্পিকারের অনুমতি প্রয়োজন।

সাধারণ ফৌজদারি গ্রেপ্তারের সাংবিধানিক নিয়ম

বাংলাদেশ সংবিধানের ৩৩(১) ও ৩৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, গ্রেপ্তার করা হলে ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। সাধারণ ক্ষেত্রে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে তাকে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad