সুপ্রিম কোর্টের গেটের সামনে ককটেল বিস্ফোরণ

সুপ্রিম কোর্টের গেটের সামনে ককটেল বিস্ফোরণ
সুপ্রিম কোর্টের সামনে বোমা বিস্ফোরণ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান গেটের বাইরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

তবে, কে বা কারা বিস্ফোরণটি ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সমর্থকরা এ বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। ঘটনার পর সুপ্রিম কোর্টের গেট ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে।

সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ। ছবি: টাইমস

ওসি মনিরুজ্জামান বলেন, দুপুর ১টা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা যাচাই করা হচ্ছে।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাত আসামিকে মৃত্যুদণ্ড দেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর