চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত নাঈম পারভেজ সজল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গা সদর উপজেলা শহরের টি এন্ড টি এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাঈম পারভেজ সজলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সজল উপজেলার শহরের আরাম পাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এবং চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর থানার (ওসি) মারুফ হাসানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের টি এন্ড টি এলাকায় অভিযান চালিয়ে নাঈম পারভেজ সজলকে গ্রেপ্তার করে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান জানান, গ্রেপ্তারকৃত নাঈম পারভেজ সজলের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে শিক্ষার্থীদের হামলা মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলেও জানান ওসি মারুফ হাসান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর