বুয়েটের ফারদিন হত্যা: ৩৭ বার পেছাল তদন্ত প্রতিবেদন

বুয়েটের ফারদিন হত্যা: ৩৭ বার পেছাল তদন্ত প্রতিবেদন
ফারদিন নূর পরশ। ফাইল ছবি
Advertisement
Advertisement

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত প্রতিবেদন দাখিল ৩৭তম বারের মতো পিছিয়েছে।

সোমবার সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায় আগামী ১৪ অক্টোবর পরবর্তী দিন ধার্য করে আদালত।

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল বিরুনী মীরের আদালতে প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ছিল। তবে অধিকতর তদন্তের দায়িত্বে থাকা সিআইডি প্রতিবেদন জমা দেয়নি। একই সঙ্গে মামলার আসামি আয়াতুল্লাহ বুশরা অসুস্থতার আবেদন করে আদালতে অনুপস্থিত থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি।

২০২২ সালের ৪ নভেম্বর ডেমরার বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারদিন। চার দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, শরীরে আঘাতের চিহ্ন ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয় এবং এটি হত্যাকাণ্ড।

চার বছরেও মামলার তদন্ত শেষ না হওয়ায় চরম হতাশা প্রকাশ করেছেন নিহতের বাবা ও মামলার বাদী নূরউদ্দিন রানা। তিনি অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং বিচার নিশ্চিতে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর