নওগাঁয় ছাত্রলীগের সহ-সভাপতি কারাগারে

নওগাঁয় ছাত্রলীগের সহ-সভাপতি কারাগারে
গ্রেপ্তার মো. রাকিবুল ইসলাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাকিবুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার আক্কেলপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিবুল ইসলাম আদালতের সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তিনি ওই গ্রামের মো. আসাদুজ্জামানের ছেলে এবং বদলগাছী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

থানা সূত্রে জানা যায়, ওসি (তদন্ত) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোরে আক্কেলপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সিআর মামলা নম্বর ২২২/২৫ (রমনা), চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৭-এর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাকিবুল ইসলামের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে পারে পুলিশ।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, ‘আদালতের ওয়ারেন্টের ভিত্তিতেই রাকিবুল ইসলামকে তার নিজ গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর