কক্সবাজারে যাত্রী ছাউনির পেছন থেকে দেশীয় বন্দুক উদ্ধার

কক্সবাজারে যাত্রী ছাউনির পেছন থেকে দেশীয় বন্দুক উদ্ধার
ছবি: সৌজন্য
Advertisement
Advertisement

কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের প্রধান ফটক সংলগ্ন যাত্রী ছাউনির পেছন থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার লক্ষ্মারচর ইউনিয়নের চকরিয়া সরকারি কলেজ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চকরিয়া সরকারি কলেজের প্রধান ফটকের পাশের যাত্রী ছাউনির পেছনে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে একটি অবৈধ অস্ত্র বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। পরে যাত্রী ছাউনির পেছনের জঙ্গল থেকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকরিয়া সরকারি কলেজের প্রধান ফটক সংলগ্ন যাত্রী ছাউনির পেছন থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেও অস্ত্রটি কার বা কারা সেখানে রেখেছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।”

তিনি আরও বলেন, ‘উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর