‘অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট বাণিজ্যে নেমেছে’

‘অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট বাণিজ্যে নেমেছে’
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে নির্ধারিত কাঠামো ও শর্ত থাকলেও দেশের অধিকাংশ প্রতিষ্ঠান তা অনুসরণ করছে না বলে অভিযোগ করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ে এক সম্পূরক প্রশ্নে তিনি এ অভিযোগ করেন।

জয়নাল আবদিন বলেন, আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালনার নির্ধারিত কাঠামো থাকলেও দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় তা মেনে চলছে না। একটি ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে অনেক প্রতিষ্ঠান সার্টিফিকেট বাণিজ্যে নেমেছে। এসব বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষার পাশাপাশি গবেষণারও পর্যাপ্ত সুযোগ নেই। ফলে উচ্চশিক্ষার নামে অনেক প্রতিষ্ঠান শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখতে পারছে না।

এর আগে একটি লিখিত প্রশ্নে তিনি জানতে চান, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ব্যয় সহজলভ্য করতে সরকার কোনো উদ্যোগ নেবে কি না।

আরও পড়ুন

জবাবে শিক্ষামন্ত্রীর পক্ষে গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ব্যয় সহজলভ্য করার জন্য আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে।

জয়নাল আরও অভিযোগ করেন, গত ১৬ বছরে দলীয় বিবেচনায় অনুমোদন দেওয়ায় ব্যাঙের ছাতার মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। যেসব প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা, গবেষণা সুবিধা ও পর্যাপ্ত ক্যাম্পাস নেই, সেগুলোর বিরুদ্ধে সরকার কার্যকর ব্যবস্থা নেবে কি না–তা জানতে চান তিনি।

জবাবে ববি হাজ্জাজ বলেন, কোনো নির্দিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইলে সংশ্লিষ্ট সংসদ সদস্য নোটিশের মাধ্যমে তা জানতে পারবেন। সে অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা সম্ভব হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর