সাতক্ষীরার শ্যামনগরে মোবাইল টাওয়ার থেকে পড়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে মোবাইল টাওয়ার থেকে পড়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাতক্ষীরার শ্যামনগরে মোবাইল টাওয়ার থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার গভীর রাতে উপজেলার বংশীপুর মোড়ের রবি সীম কোম্পানির টাওয়ার থেকে পড়ে তার মৃত্যু হয়।

নিহত যুবক মাছুম গাজী (২৭) পশ্চিম বংশীপুর গ্রামের আব্দুল মুজিদ গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে আকস্মিকভাবে রাস্তা উপরে কিছু একটা পড়ার আওয়াজ পেয়ে ছুটে যান তারা। ঘটনাস্থলে গিয়ে মাছুমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। রাতের কোন এক সময় মাছুম রবি সীম কোম্পানির টাওয়ারে উঠেন। পরে সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘ছেলেটি মানসিক রোগী বলে জানা গেছে। হয়ত টাওয়ারে উঠে আর নামতে না পেরে লাফিয়ে পড়ে মারা গেছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর