সালমান শাহ্‌র মৃত্যু/ জড়িত সবার শাস্তি চাই: নীলা চৌধুরী

জড়িত সবার শাস্তি চাই: নীলা চৌধুরী
নীলা চৌধুরী ও সালমান শাহ্‌। ছবি: কোলাজ
Advertisement
Advertisement

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডন গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। যুক্তরাজ্য থেকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে টাইমস অব বাংলাদেশকে তিনি বলেন, দীর্ঘদিন পর ডনের গ্রেপ্তার ন্যায়বিচারের পথে একটি ধাপ। একই সঙ্গে মামলার অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করে জড়িত সবার শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

নীলা চৌধুরীর দৃঢ় বিশ্বাস, তার ছেলেকে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে ডন ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। তিনি অভিযোগ করেন, সালমানের মৃত্যুর পর ডন তাকে নানাভাবে অপমান করেছেন এবং তার ছেলের নামে মিথ্যা অপবাদ ছড়িয়েছেন। এত বছর পর ডনের গ্রেপ্তারকে তিনি ন্যায়বিচারের পথে একটি ধাপ হিসেবে দেখছেন।

তবে স্বস্তির পাশাপাশি হতাশাও লুকাননি তিনি। মামলার বাকি আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নীলা চৌধুরী। তাঁর ভাষায়, ‘ডনকে এত বছর ধরে প্রশ্রয় দিয়েছে কারা, আর কেন এই প্রশ্নগুলো সামনে আসছে না? অন্য আসামিরা কেন এখনো ঘরে বসে আছেন, কেন তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না? ডন যেন কোনোভাবেই জামিন না পান।’

নীলা চৌধুরীর অভিযোগ, ‘ডন বিভিন্ন সময়ে আমাকে হুমকি দিয়েছেন এবং আসামি হওয়ার পরও প্রকাশ্যে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন, নির্বিঘ্নে চলাফেরা করেছেন। এত বছর ধরে ছেলে হারানোর শোক বয়ে বেড়ানো আমি চাই, আমার সন্তানের হত্যার সঙ্গে জড়িত সবার শাস্তি হোক।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর