বৃদ্ধ রিকশাচালককে মারধরের প্রতিবাদ, এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

বৃদ্ধ রিকশাচালককে মারধরের প্রতিবাদ, এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাভারে বৃদ্ধ রিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য মো. আলতাফ হোসেনকে (৬০) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাতে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে আমিনবাজার এলাকায় একটি রিকশাকে প্রাইভেটকার চাপা দেওয়ার প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হন আলতাফ।

আলতাফ ঢাকার মালিবাগে এসবিতে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই সাধুপাড়া গ্রামের মৃত জুরায়ন আলী শেখের ছেলে। পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশী মদিনা সিটি এলাকায় থাকতেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাত ৮টার দিকে বড়দেশী গ্রামের একটি সড়কে এক বৃদ্ধ রিকশাচালক রিকশা ঠিক করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে তাকে ও রিকশাটিকে ধাক্কা দেয়।

আরও পড়ুন

ঘটনাটি দেখে আলতাফ এগিয়ে গিয়ে চালক ও গাড়িতে থাকা ব্যক্তিদের আচরণের প্রতিবাদ করেন। একপর্যায়ে গাড়িতে থাকা চার থেকে পাঁচজন যুবক তার ওপর হামলা চালায়। পরে আরও লোকজন এসে তাকে বেধড়ক মারধর করে।

গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন আলতাফ। তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি সাইফুল আলম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি বলেন, ‘অন্যায়ের প্রতিবাদ করায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাকি তথ্য তদন্ত শেষে জানা যাবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর