‘কর্মফল’-এ ভিন্ন এক দীপা খন্দকার

‘কর্মফল’-এ ভিন্ন এক দীপা খন্দকার
‘কর্মফল’-এ চ্যালেঞ্জিং চরিত্রে দীপা খন্দকার।
Advertisement
Advertisement

অভিনয় জীবনের এই সময়ে এসে একজন সুঅভিনেত্রী হিসেবে দর্শকের ভালোবাসায় অন্যরকম জায়গা করে নিয়েছেন দীপা খন্দকার। ক্যারিয়ারের এই গুরুত্বপূর্ণ সময়ে নিয়মিতই নতুন কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। গল্প ও চরিত্র পছন্দ হলে তবেই কাজ করছেন এই অভিনেত্রী।

অভিনয়জীবনের শুরু থেকেই গল্প ও চরিত্রকে গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন তিনি। এরই ধারাবাহিকতায় ‘কর্মফল’ নামের একটি নাটকে অভিনয় করেছেন দীপা খন্দকার। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। এতে প্রচলিত ঘরানার বাইরে ভিন্ন ধরনের একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে দীপাকে। তার সহশিল্পী হিসেবে আছেন আখম হাসান।

নাটকটি প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘মহিন গল্পটা যেমন মন দিয়ে লেখে, তেমনি ভীষণ যত্ন নিয়ে কাজটি করার চেষ্টা করে। যে কারণে তার নির্দেশনায় কাজ করতেও ভালো লাগে। “কর্মফল” নাটকের গল্পটি জীবনঘনিষ্ঠ। এতে আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে বেশ কষ্ট করেছি। আশা করছি, নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফুফু চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন দীপা খন্দকার। একই পরিচালকের নতুন ধারাবাহিক নাটকেও কাজ শুরু করতে যাচ্ছেন দীপা। রোববার রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে ধারাবাহিকটির শিল্পীদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর