ঝিনাইদহ সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

ঝিনাইদহ সাপের কামড়ে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঝিনাইদহে বিষধর সাপের কামড়ে মিকাইল হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার ভোর রাতে সদর উপজেলার কুঠিদুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মিকাইল হোসেন ওই গ্রামের আসাদুল মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার ভোররাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন মিকাইল হোসেন। এ সময় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তিনি অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন তাকে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব চক্রবর্তী বলেন, সাপে কাটার পরে রোগী হাসপাতালে অনেক দেরিতে পৌছায়। হাসপাতালে পৌঁছানোর পরে এন্টিভেনম দিয়েও রোগীকে বাঁচানো যায়নি। সাপে কাটা রোগী দ্রুত হাসপাতালে পৌছলে এমনটি হয়তো হতো না।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মৃতের স্বজনদের অনাপত্তির শর্তে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর