চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে ইউসুফ আলি (১৩) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার তিন ঘন্টা পরে তার মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
মঙ্গলবার জেলার শিবগঞ্জে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ দূর্লভপুর ইউনিয়নের দাদন চক গ্রামের পলাশের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে , দুপুর সাড়ে ১২টার দিকে ইউসুফ আলি চকের নদীতে দাদনচক ঘাট এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এ সময় এলাকাবাসী নদীতে অনেক খোঁজাখুজির করে প্রায় তিন ঘন্টা পর বিকাল সাড়ে তিনটার দিকে তার মরদেহ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান।


