বগুড়ায় প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

বগুড়ায় প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী গাড়ির ধাক্কায় আহত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

নিহত নারীর নাম ফিরোজা বেগম (৬০)। তিনি শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। ওই দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী নাজমা আরা বেগম আহত হন।

শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল বারী ঢাকা থেকে তার নিজ সংসদীয় নির্বাচনি এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশে যাচ্ছিলেন। পথে গোপিনাথপুর এলাকায় হঠাৎ গাড়িবহরের সামনে ওই নারী চলে আসেন। এ সময় প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমির খাদে পড়ে যায়।

আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে অন্য একটি গাড়িতে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর