গোয়াল ঘর আর ধানের গোলা থেকে ২ হাজার ১৫০ কেজি সার উদ্ধার

গোয়াল ঘর আর ধানের গোলা থেকে ২ হাজার ১৫০ কেজি সার উদ্ধার
ছবি; ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় গোয়াল ঘর আর ধানের গোলায় মজুদ করা ২ হাজার ১৫০ কেজি সার উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা এসব সার উদ্ধার করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। এর আগে বৃহস্পতিবার উপজেলার চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মো. বেলাল মিয়া ও মো. মানিক উদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গোয়ালঘর, খড়ের মাচা ও ধানের গোলা থেকে ৪২ বস্তায় ১ হাজার ৫০০ কেজি ইউরিয়া এবং ৬৫০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়।

মুনতাসির মামুন মুন বলেন, সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে অবৈধ সুবিধা নিতে না পারে, সে জন্য ভুরুঙ্গামারী থানা পুলিশ সার বিতরণ ব্যবস্থায় কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর