আগামী বছর থেকে সব প্রাথমিকে মিড ডে মিল চালুর ঘোষণা

আগামী বছর থেকে সব প্রাথমিকে মিড ডে মিল চালুর ঘোষণা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আগামী বছর থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার বিকালে যশোর পিটিআই অডিটোরিয়ামে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশের ১৯১টি উপজেলায় ৩০ লাখ শিক্ষার্থীকে মিড ডে মিল দেওয়া হচ্ছে। সরকার প্রচলিত পাঁচ প্রকারের শুকনা খাবারের পরিবর্তে রান্না করা খাবার দেওয়ার পরিকল্পনা করছে। এ লক্ষ্যে প্রথমে একটি পাইলটিং প্রকল্প চালু করা হবে এবং সুফল পাওয়া গেলে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে।

এর আগে ‘শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রতিমন্ত্রী।

খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় আয়োজিত এ কর্মশালায় পিটিআইয়ে অধ্যয়নরত শিক্ষকরা অংশ নেন। এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মতিয়ার রহমান এবং প্রাথমিক শিক্ষা দপ্তরের পরিচালক (উপবৃত্তি) মাসুদ হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর