গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাকশ্রমিক নিহত

গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাকশ্রমিক নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গাজীপুরের নাওজোড় এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে বিস্ফোরণে সাকিব নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহকর্মী।

শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শ্রমিক সাকিবের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, নাওজোড় এলাকায় একটি নির্মাণাধীন তিনতলা ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি কক্ষ নির্মাণ করে পোশাকশ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। একটি কক্ষে সাকিবসহ তিনজন শ্রমিক বসবাস করতেন। সকালে হঠাৎ সেপটিক ট্যাংকে বিস্ফোরণ ঘটলে কক্ষটির দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় সাকিব ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরুন অর রশিদ টাইমসকে জানান, নিহত সাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad