যশোরে আল-আমিন হত্যা: ১৩ দিন পর প্রধান আসামি গ্রেপ্তার

যশোরে আল-আমিন হত্যা: ১৩ দিন পর প্রধান আসামি গ্রেপ্তার
হত্যা মামলার প্রধান আসামি সফিয়ার রহমান টুটুল। ছবি: পিবিআই
Advertisement
Advertisement

যশোরে সোনা ব্যবসায়ী আল-আমিন হোসেন (২৯) হত্যা মামলার প্রধান পলাতক আসামি সফিয়ার রহমান টুটুলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার সকাল ১০টা ৩৫ মিনিটে যশোর কোতোয়ালি থানার চূড়ামনকাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুর ১২টা ২৫ মিনিটে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাজিরশংকরপুর গ্রামের একটি বাড়ির জানালার সানশেডের ওপর থেকে হত্যায় ব্যবহৃত চাকুটি উদ্ধার করে পিবিআই।

পিবিআই জানিয়েছে, গত ২০ আগস্ট বিকালে বারান্দীপাড়া লিচুতলা এলাকায় সোনা ব্যবসায়ী আল-আমিন হোসেনকে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ মেহগনি বাগানে ফেলে যায়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করলে পরবর্তীতে পিবিআই তদন্তভার নেয়।

এর আগে গত ২৬ আগস্ট এ মামলায় জড়িত অভিযোগে গোলাম রসুল (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই যশোরের পুলিশ সুপার মো. কামরুজ্জামানের তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধান আসামি টুটুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুটুল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পিবিআই।

জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে পাঠানো হবে এবং এ ঘটনায় জড়িত অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর