খেলাপি ঋণ কমাতে একের পর এক ছাড়ের পরও দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে আবারও ছয় লাখ কোটি টাকা ছাড়িয়েছে।
চলতি বছরের জুনের শেষে শ্রেণিকৃত বা খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ছয় লাখ ছয় হাজার ৫৫৫ কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশই এখন খেলাপি।
এর তিন মাস আগে, মার্চ শেষে খেলাপি ঋণ ছিল পাঁচ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। তখন খেলাপি ঋণের হার ছিল ৩২ দশমিক ২৬ শতাংশ।
সে হিসাবে মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। একই সময়ে খেলাপি ঋণের হার বেড়েছে শূন্য দশমিক ৫২ শতাংশ।


