ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ডেঙ্গুতে চলতি বছর মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে।

অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ঘটেছে। এর মধ্যে শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই দুজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ৩৭ হাজার ১৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ৩৪ হাজার ৩৮৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর