এক বছরে টাইমস বেশ পরিণত: প্রাইম ব্যাংক এএমডি

এক বছরে টাইমস বেশ পরিণত: প্রাইম ব্যাংক এএমডি
প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এম নাজিম এ চৌধুরী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

প্রকাশনার এক বছরেই টাইমস অব বাংলাদেশ পাঠকের আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এম নাজিম এ চৌধুরী।

সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে এম নাজিম এ চৌধুরী বলেন, ‘খুব সফলভাবে এক বছর শেষ করার জন্য টাইমস অব বাংলাদেশকে শুভেচ্ছা। এক বছর বয়সেই টাইমস অব বাংলাদেশ বেশ পরিণত। আশা করছি, আপনারা আরও ভালোভাবে, আরও সফলভাবে পথ চলবেন।’

আরও পড়ুন: বস্তুনিষ্ঠ সংবাদে টাইমস আশান্বিত করছে: সারোয়ার তুষার

আরও পড়ুন

পত্রিকাটির উপস্থাপনার প্রশংসা করে তিনি বলেন, ‘পত্রিকাটি যখন অন পেপারস লুক অ্যান্ড ফিলটা দেখি, তখন সেটা হাতে নিয়ে আমার মনে হয়-হ্যাঁ, এটা একটু খুলে দেখি, কী আছে ভেতরে। সো, আই থিংক সেই জায়গায় আপনারা দশে দশ। ইটস এ ভেরি গুড প্রেজেন্টেশন।’

টাইমস অব বাংলাদেশ-এর এক বছরের পথচলা নিয়ে তিনি বলেন, ‘এক বছর বয়সেই আমি বলব, ইটস ভেরি ম্যাচিওরড এবং আমরা যারা বিজনেস লিডারস আছি, তাদের সবার এক ধরনের চাহিদা আমরা দেখতে পাচ্ছি।’

এম নাজিম এ চৌধুরী বলেন, ‘আপনাদের টিমটা যেহেতু নতুন এক সঙ্গে হয়েছে, সে যদি এক বছর বয়সি হয়, সে যেমন যতদিন যাবে একসঙ্গে কাজ করবে, তেমনি তার ম্যাচুরিটি যত বাড়বে, তত আরও এফিসিয়েন্সি নিয়ে আরও সুন্দর করে প্রেজেন্ট করতে পারবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর