ধানখেতে আত্মগোপন করেও পুলিশের হাত থেকে রক্ষা পেলেন না গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকার (৪৬)।
শক্রবার ভোরের দিকে গাইবান্ধা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে জয়পুরহাটের সীমান্তবর্তী কালাই উপজেলার একটি ধানখেতের মধ্য থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের বাসিন্দা। তিনি শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে মজনু সরকার সীমান্তবর্তী এলাকার একটি ধানখেতে আত্মগোপন করেছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মজনু সরকারকে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।


