প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটির তদন্তে কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটির তদন্তে কমিটি গঠন
ছবি: বাসস
Advertisement
Advertisement

জাপান সফর থেকে দেশে ফেরার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণ খুঁজতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এয়ার কমোডর এম নিয়ামুল কবীরের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এতে বলা হয়, গঠিত কমিটিকে চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আদেশ অনুযায়ী, তদন্ত কমিটির সভাপতি বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) এবং সদস্যসচিব ব্যবস্থাপক (আইনবিষয়ক)। কমিটির অন্য সদস্যরা হলেন- চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) ও ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)।

প্রয়োজনে বিমানের যেকোনো কর্মকর্তাকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।

এতে আরও জানানো হয়, তদন্ত কমিটিকে বিজি ৩৭৭ ফ্লাইটটির কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্‌ঘাটন করতে বলা হয়েছে। একই সঙ্গে ত্রুটি শনাক্তকরণ, নিরসন ও পরবর্তী সময়ে উড়োজাহাজটির উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করার ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ তদন্ত কমিটি পর্যালোচনা করবে।

আরও পড়ুন

সেইসঙ্গে কারিগরি ত্রুটির কারণে ফ্লাইট বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর সৃষ্ট প্রভাব নিরূপণ করতেও তদন্ত কমিটি কাজ করবে।

ফ্লাইটের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির দায়িত্বে অবহেলা, সমন্বয়হীনতা কিংবা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না সেটিও যাচাইয়ের ভার দেওয়া হয়েছে কমিটিকে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশও দেবে বিমান বাংলাদেশের ওই কর্মকর্তারা।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে জাপানে চার দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার রাত ২টা ৪৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, ফ্লাইটটি বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad