ধানমন্ডিতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ধানমন্ডিতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বাসার বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাসেল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডি মধুবাজার নজরুল ইসলামের বাসার নিচ তলায় এই ঘটনা ঘটে। পুলিশ সদস্য ও স্বজনরা তাকে মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক খান জানান, সন্ধ্যায় মধুবাজার এলাকার নজরুল ইসলামের বাড়ির নিচ তলায় বিদ্যুতের তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় রাসেল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

এদিকে, হাসপাতালে মৃত রাসেলের বাবা মো. আকতার হোসেন জানান, তাদের বাড়ি নরসিংদীর মাধবদী উপজেলার ঝিলকুটিয়া গ্রামে। রাসেল বর্তমানে রায়েরবাজার এলাকায় স্ত্রী ও এক সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ধানমন্ডি এলাকায় ফেরি করে ফুল বিক্রি করতেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad