আমির হামজার গাড়ি ভাঙচুরের ঘটনায় দেড়শ জনের বিরুদ্ধে এজাহার

আমির হামজার গাড়ি ভাঙচুরের ঘটনায় দেড়শ জনের বিরুদ্ধে এজাহার
কুষ্টিয়ায় গণঅধিকার-জামায়াত সংঘর্ষ, আমির হামজার গাড়ি ভাঙচুর, ১৫ আগস্টের ছবি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুষ্টিয়ায় সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় এজাহার দেওয়া হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে এমপি মুফতি আমির হামজার ব্যক্তিগত সহকারী সরকারি মমিন বিশ্বাসবাদী কুষ্টিয়া মডেল থানায় এজাহারটি জমা দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, এজাহারে গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুল খালেকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, ‘ঘটনার সময় যারা যারা সেখানে ছিল, আমি তো সবাইকে চিনি না। তাই ভিডিও ফুটেজ দেখে তাদের বাবার নামসহ থানায় মামলা দিয়ে এসেছি।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘রোববার দুপুর ১২টার দিকে এজাহার হাতে পেয়েছি। নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে গণঅধিকার পরিষদ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad